1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
প্রাইভেটকারে মদের বোতল

চট্টগ্রামে বেপরোয়া প্রাইভেটকারের ধাক্কায় আহত ২

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২০ ১:৫২ am

চট্টগ্রাম নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারের খুলশী থানাধীন দুই নম্বর গেট অংশে বেপরোয়া একটি প্রাইভেটকারের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার পর পরই ঘাতক প্রাইভেটকারটির চালককে আটক করেছে পুলিশ। এ সময় প্রাইভেটকারে তল্লাশি করে মদের বোতল পাওয়া গেছে।

মঙ্গলবার (০৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত দুইজনের পরিচয় জানা যায়নি।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেপরোয়া প্রাইভেটকারের ধাক্কায় আহত দুই মোটরসাইকেল আরোহী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘাতক প্রাইভেটকার চালককে আটক করা হয়েছে। প্রাইভেটকারের ভেতরে মদের বোতল পাওয়া গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ