1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

অপহৃত মাদ্রাসাছাত্রী উদ্ধার, আটক ৩

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০ ৩:৫৭ pm

দিনাজপুরের বিরামপুর উপজেলায় অপহৃত এক মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিন যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ওই মাদ্রাসাছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুরে পাঠানো হয়েছে।

আটকরা হলেন- নবাবগঞ্জ উপজেলার গুণবিহার পুটিমারী গ্রামের আতোয়ার রহমানের ছেলে রুহুল আমীন (২৭), হাকিমপুর উপজেলার কাঁকড়াপালি গ্রামের সাইফুলের ছেলে রওশন জামিল (২৩) ও হবিবর রহমানের ছেলে আকবর রহমান (২২)।

মামলার বরাত দিয়ে থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান জানান, উপজেলার বিজুল দারুলহুদা কামিল মাদ্রাসার ৯ম শ্রেণির এক ছাত্রীকে নবাবগঞ্জ উপজেলার গুণবিহার পুটিমারী গ্রামের সাইফুল ইসলামের ছেলে ডেকোরেটর কর্মচারী মিলন বাবু (২১) উত্ত্যক্ত করে আসছিল।

এ অবস্থায় অভিভাবকরা ছাত্রীকে মুকুন্দপুর ইউনিয়নে আত্মীয়র বাড়িতে রেখে আসে। মিলন বাবু ও তার বন্ধু জামিল এবং আকবর রহমান গত রোববার সন্ধ্যায় ওই ছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহরণ করে।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ বিভিন্ন রাস্তায় অভিযানে নামে। পর দিন সোমবার সকালে হাবিবপুর এলাকা থেকে তিন যুবককে আটক ও অপহৃতাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
এ ঘটনায় ওই মাদ্রাসাছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুরে পাঠানো হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ