1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রাষ্ট্র সংস্কারের জন্য ঐক্যবদ্ধ লড়াই প্রয়োজন: ভিপি নূর

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০ ৮:৩৮ pm

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, এখন আর সময় নেই দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন ঐক্যবদ্ধ লড়াই প্রয়োজন এ রাষ্ট্র সংস্কারের জন্য। আমাদের দুর্বলতার কারণেই ধর্ষকদের পৃষ্ঠপোষক দুর্নীতিবাজ এই সরকার এখনো ক্ষমতায় ঠিকে আছে।

সোমবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে নোয়াখালীতে গৃহবধূসহ সারাদেশে ধর্ষণ-নিপীড়নের ঘটনার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ মিছিলে এসব বলেন তিনি।

তিনি বলেন, সরকারকে যদি হটাতে না পারি তাহলে এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, মা-বোনদের ইজ্জত রক্ষা হবে না।

বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান, যুগ্ম-আহ্বায়ক ফারুক হাসান, মশিউর রহমান, তারেক রহমান, যুব অধিকার পরিষদের আহ্বায়ক আতাউল্লাহ, সদস্য সচিব ফরিদুল হক প্রমুখ।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ