1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

‘প্রীতিলতা’র ‘লীলা নাগ’ চরিত্রে আফসানা মিমি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০ ২:৪৬ pm

ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা এবং প্রথম বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে সিনেমা নির্মাণ করছেন তরুণ নির্মাতা রাশিদ পলাশ। ‘প্রীতিলতা’ শিরোনামে এ সিনেমাটিতে প্রীতিলতা’ চরিত্রে অভিনয় করছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরী মণি। এছাড়া সিনেমাটির ‘লীলা নাগ’ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী ও পরিচালক আফসানা মিমি।

প্রীতিলতা ওয়াদ্দেদার বিপ্লবী জীবনের প্রশিক্ষণ নিয়েছিলেন ঢাকায় শ্রীসংঘের ‘দীপালী সংঘ’ নামে একটি নারী শাখায়। লীলা নাগের (বিয়ের পর লীলা রায়) নেতৃত্বে এই সংগঠনটি নারীশিক্ষা প্রসারের জন্য কাজ করত। গোপনে তারা মেয়েদের বিপ্লবী সংগঠনে অন্তর্ভুক্ত করার কাজও করত। ইডেন কলেজের শিক্ষক নীলিমাদির মাধ্যমে লীলা রায়ের সঙ্গে প্রীতিলতার পরিচয় হয়েছিল। তাঁদের অনুপ্রেরণায় দীপালী সংঘে যোগ দিয়ে প্রীতিলতা লাঠিখেলা, ছোরাখেলা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।

‘প্রীতিলতা’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। নভেম্বরে ঢাকা, চট্টগ্রাম ও কলকাতায় ছবিটির শুটিংয়ের প্রাথমিক পরিকল্পনা রয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ