1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সঞ্জয় দত্তের ছবি ঘিরে জল্পনা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০ ১২:০৩ pm

বলিউডের খ্যাতনামা তারকা সঞ্জয় দত্ত ক্যানসার আক্রান্তের পর থেকে মুম্বাইতেই চিকিৎসা নিচ্ছেন। ক্যানসার আক্রান্ত সঞ্জয় দত্তের নতুন একটা ছবি প্রকাশ্যে এলো। বলিউডের মুন্নাভাইয়ের ওই ছবি প্রকাশ্যে আসতেই তার ভক্তদের মধ্যে জোর জল্পনা শুরু হয়ে যায়। ক্যানসারে আক্রান্ত হয়ে সঞ্জয় দত্তকে ‘দেখতে কেমন হয়েছে’, তা নিয়ে প্রকাশ্যে আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি কেমন আছেন বলিউড অভিনেতা, তা নিয়েও চিন্তা প্রকাশ করছেন তার ভক্তরা।

সম্প্রতি দুবাই থেকে মুম্বাইতে ফেরেন সঞ্জয় দত্ত। ক্যানসারের চিকিৎসা কেমোথেরাপির জন্যই দুবাই থেকে তড়িঘড়ি মুম্বাইতে ফিরে আসেন অভিনেতা। আকাশী রঙের টি-শার্টের সঙ্গে গাঢ় নীল রঙের কার্গো প্যান্ট পরে এক ভক্তের সঙ্গে পোজ দিতে দেখা যায় অভিনেতাকে। বলিউড অভিনেতার ওই ছবি দেখেই তার ভক্তরা চিন্তায় পড়ে যান।

জানা গেছে, পরপর বিভিন্ন ছবিতে স্বাক্ষর করায় এ মুহূর্তে বিদেশে যাচ্ছেন না সঞ্জয় দত্ত। ফলে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে চিকিৎসা করাবেন তিনি। কোভিড পরীক্ষার জন্য সম্প্রতি হাসপাতালে গেলে ফুসফুসের ক্যানসার ধরা পড়ে সঞ্জয় দত্তের। এরপর বেশ কয়েকদিনের জন্য শ্যুটিং থেকে বিরতি নেন সঞ্জয়। তবে হাতে পরপর ছবি থাকায় তিনি দেশ ছেড়ে এ মুহূর্তে বিদেশে যাবেন না বলেই জানানো হয়।
যুক্তরাষ্ট্রে চিকিৎসার জন্য সঞ্জয় দত্ত ৫ বছরের চিকিৎসা ভিসা করেন। তবে সেখানে কবে যাবেন সঞ্জয় নিজের চিকিৎসার জন্য, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। আমেরিকার পাশাপাশি সিঙ্গাপুরেও চিকিৎসার জন্য যাওয়ার পরিকল্পনা ছিল সঞ্জয় দত্তের। স্ত্রী মান্যতা দত্ত এবং বোন প্রিয়া দত্তের সঙ্গেই তিনি বিদেশে যাবেন বলে শোনা গিয়েছিল।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ