1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
বিভিন্ন অপকর্মের অভিযোগ

খুলনায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বহিষ্কার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০ ১২:০৫ am

খুলনায় সাংগঠনিক বহির্ভূত কর্মকাণ্ড, হত্যা মামলার ময়না তদন্তের প্রতিবেদন পরিবর্তন করার চেষ্টা ও পরকিয়া প্রেমে আসক্ত হওয়ায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুরজিত মণ্ডল (২৫) কে বহিষ্কার করা হয়েছে।

জেলা ছাত্রলীদের সভাপতি পারভেজ হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সুরজিতকে দল থেকে বহিষ্কার করা হয়। বর্তমানে সুরজিত জেলা কারাগারে রয়েছেন।

জানা যায়, খুলনায় ব্যবসায়ী হোসেন সাকের (৫৫) হত্যা মামলার তদন্ত পরিবর্তন করতে সে মোটা অংকের আর্থিক লেনদেন করেছিল। সেই অভিযোগে পিবিআই তাকে গ্রেতফার করে। সুরজিত মণ্ডল আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এছাড়াও গত কয়েকদিন ধরে সুরজিত মণ্ডলের সঙ্গে এক প্রবাসীর স্ত্রীর অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। যা নিয়ে বেশ সমালোচনা চলছে।
জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মফিজুর রহমান বলেন, সাংগঠনিক বহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত থাকার দায়ে তাকে বহিষ্কার করা হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ