1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
ফ্রেঞ্চ ওপেন

নারী এককে শীর্ষ বাছাই হালেপের মধুর প্রতিশোধ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২০ ১২:০৯ am

চলমান ফ্রেঞ্চ ওপেন টেনিসে নারী এককে মধুর প্রতিশোধ নিলেন শীর্ষ বাছাই রোমানিয়ার সিমোনা হালেপ। ২৫তম বাছাই যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভাকে সরাসরি সেটে হারিয়েছেন হালেপ। এই আমান্ডার কাছেই গত বছর ফরাসি ওপেনে কোয়ার্টার ফাইনালে হেরেছিলেন হালেপ। এবার তৃতীয় রাউন্ডে আমান্ডাকে হারিয়ে গত বছরের প্রতিশোধ নিলেন হালেপ।

আমান্ডাকে ৬-০ ও ৬-১ গেমে হারাতে ৫৪ মিনিট সময় লেগেছে হালেপের। গত বছর আমান্ডার কাছে হারের স্মৃতি এখনো ভুলেননি হালেপ। তিনি বলেন, ‘গত বছরের হার এখনো ভুলিনি আমি। অনেক শিক্ষা পেয়েছি। তাই নিজেকে দেখাতে চেয়েছিলাম আমান্ডার বিপক্ষে আমি জিততে পারি। এ ম্যাচে আমার লক্ষ্য পূরণ হয়েছে।’

আগ্রাসী খেলার কারণে ম্যাচ জয় সহজ হয়েছে বলে জানান হালেপ। তিনি বলেন, ‘আমি খুব আগ্রাসী খেলেছি। মনে আছে, গত বছর রিটার্ন শট নেওয়ার সময় কোর্টে অনেকটা পিছিয়ে পড়েছিলাম। কিন্তু এবার সেটা হয়নি। পরিকল্পনাটা কাজে লেগেছে।’

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ