1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
৯ দফা দাবিতে

পণ্য পরিবহন মালিক-শ্রমিকরা ধর্মঘট যাচ্ছে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২০ ১০:৪২ pm

সড়ক পরিবহন আইন সংশোধনসহ ৯ দফা দাবিতে আগামী ১২ অক্টোবর থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।

শনিবার চট্টগ্রামের শাহ আমানত সেতুসংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে বিভাগীয় সমন্বয় সভা থেকে এই ধর্মঘট ডেকেছেন সংগঠনের নেতারা। বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ চট্টগ্রাম আঞ্চলিক কমিটি সভার আয়োজন করে।

সভায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, পরিবহন মালিক-শ্রমিকদের স্বার্থের কথা বিবেচনা না করে সরকার সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়ন করেছে। এতে সারা দেশে পরিবহন সেক্টরে নৈরাজ্য চলছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এ আইন সংশোধনসহ পরিবহনে নৈরাজ্য ঠেকাতে ৯ দফা দাবি তোলা হয়েছে। দাবি আদায়ের অংশ হিসেবে আগামী ১২ ও ১৩ অক্টোবর দেশব্যাপী পণ্য পরিবহন ধর্মঘট পালন করা হবে।

দেশের সব পরিবহন মালিক-শ্রমিক সংগঠনকে সঙ্গে নিয়ে আন্দোলন আরও বেগবান করার কথা জানিয়ে প্রয়োজনে অনির্দিষ্টকাল ধর্মঘট ডাকার হুমকি দেন ওসমান আলী।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ