1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি মুমিনুলের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২০ ৯:৫৮ pm

তার ডাকনাম সৌরভ। সেই সৌরভ এবার ছড়িয়ে পড়ল তার ব্যাটিংয়ে। টেস্ট অধিনায়ক মুমিনুল হকের সেঞ্চুরির পর ড্রতে শেষ হলো টাইগারদের দুই দিনের প্রস্তুতি ম্যাচ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দলের খেলোয়াড়রা দুই গ্রুপে ভাগ হয়ে দুই দিনের প্রস্তুতি ম্যাচে অংশ নেয়। একটি ছিল রায়ান কুক একাদশ ও আরেকটি ওটিস গিবসন একাদশ। ফিল্ডিং কোচ রায়ান কুক একাদশের হয়ে খেলেছেন মুমিনুল। ওটিস গিবসন একাদশের অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত।

টস জিতে প্রথমে ব্যাট করে ২৩০ রানের অলআউট হয় গিবসন একাদশ। দলের পক্ষে ওপেনার সাইফ হাসান ৬৫ রান করেন। সৌম্য সরকার ৫১ ও শান্ত ৪২ রান করেন। কুক একাদশের পক্ষে তিনটি করে উইকেট নেন পেসার তাসকিন আহমেদ ও স্পিনার তাইজুল ইসলাম। আজ ম্যাচের দ্বিতীয় ও শেষ দিনে বৃষ্টির বাঁধার মধ্যেও ব্যাট হাতে সেঞ্চুরি করেন মুমিনুল। ম্যাচটি ড্র হওয়ার আগে ২২০ বলে ১১৭ রানে অপরাজিত থাকেন মুমিনুল। কুক একাদশ করে ৫ উইকেটে ২৪৮ রান। এছাড়াও মোহাম্মদ মিঠুন ৬২ রান করেন।

ম্যাচ শেষে মুমিনুল বলেন, ‘লকডাউন ও করোনার পর আমরা দীর্ঘদিন পর ম্যাচ খেলেছি। তাই কিছুটা অস্বস্তি হবে এটাই স্বাভাবিক, তারপরও সকলে ভালো খেলেছে। এটি ছিল প্রস্তুতি ম্যাচ। তবে আমি টেস্ট মেজাজে খেলার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম। এজন্য আমরা ক্রিজে সময় কাটানোর চেষ্টা করেছি এবং টেস্ট মেজাজে খেলার চেষ্টা করেছি। বোলাররা ভালো করেছে। বিশেষভাবে বোলারদের মধ্যে কোন জড়তা দেখা যায়নি। ব্যাটসম্যানরা ভালো করেছে। সবকিছু মিলিয়ে এটি ভালো ম্যাচ ছিল।’

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ