1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বলে স্যানিটাইজার লাগিয়ে অজি ক্রিকেটার নিষিদ্ধ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০ ৬:২৬ pm

করোনাকালে বোলারদের ওপর নেমে এসেছে নতুন নিয়মের খড়গ। কেউ এর ব্যত্যয় ঘটালেই কঠোর শাস্তি। এবার ইংল্যান্ডের কাউন্টি টুর্নামেন্ট বব উইলস ট্রফিতে একটি ম্যাচে বলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে নয় ম্যাচ নিষিদ্ধ সাসেক্সের অস্ট্রেলিয়ার ডান-হাতি পেসার মিচ ক্লেডন।

গত ২২ আগস্ট মিডলসেক্সের বিপক্ষে ম্যাচে ক্লেডন এই কাণ্ড করেছিলেন। ওই ম্যাচের পর তদন্ত করে ক্লেডনকে ৯ ম্যাচ নিষিদ্ধ করার ঘোষণা দেয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

এক বিবৃতিতে ইসিবি জানায়, ‘মিডেলসেক্সের বিপক্ষে ম্যাচে বলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেন ক্লেডন। আচরণ বিধির ৩.৩ এবং ৩.৭ ধারা ভঙ্গের অপরাধে ক্লেডনকে নয় ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।’

এখন পর্যন্ত ১১২টি প্রথম শ্রেণীর ম্যাচে ৩১০টি ও লিষ্ট ‘এ’ ক্রিকেটে ১৩৮টি উইকেট নিয়েছেন ৩৭ বছর বয়সী ক্লেডন। তবে জাতীয় দলের হয়ে খেলার সৌভাগ্য হয়নি তার।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ