1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

এবার কঙ্গোর এয়ারপোর্টে নিরাপত্তার দায়িত্বে বাংলাদেশের নারী শান্তিরক্ষীরা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০ ৩:১০ pm

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে এবার ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোর (ডিআর কঙ্গো) মনুস্কো বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ পুলিশের নারী শান্তিরক্ষীরা।

বাংলাদেশ পুলিশের এআইজি মো. সোহেল রানা (মিডিয়া অ্যান্ড পিআর) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, জাতিসংঘ পরিচালিত বিমানবন্দরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা, যার সুরক্ষা দিতে পেরে বাংলাদেশ পুলিশের নারী শান্তিরক্ষীরা অত্যন্ত গর্বিত।

এ রোটেশনের কমান্ডার মেরিনা আক্তার বলেন, আমরা শুধু দেশের মাটিতেই নয়, বিদেশিও জাতিসংঘের পতাকাতলে অত্যন্ত মর্যাদা, গর্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছি। কঙ্গোর এ বিমানবন্দরটির নিরাপত্তা বিধান করা নিশ্চয়ই আমাদের জন্য এক বিরাট বড় চ্যালেঞ্জ। আমরা অত্যন্ত আশাবাদী বরাবরের মতই এবারও সফল হবো। জাতিসংঘের ম্যান্ডেট মেনে আমরা নির্মোহভাবে কঙ্গোবাসীর জন্য শান্তির অভিপ্রায়ে কাজ করে চলেছি।

বাংলাদেশ থেকে আট হাজার ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত এ বিমানবন্দরের নিরাপত্তায় রয়েছেন ব্যানএফপিইউ-১, রোটেশন -১৪ এর শান্তিরক্ষী পুলিশ সদস্যরা।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ