1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নলডাঙ্গা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অব্যাহতির দাবি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০ ৯:২৫ pm

চার পুলিশ হত্যা মামলা ও জামায়াত নেতাকে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়ার প্রতিবাদে ও তাকে দ্রুত অপসারণের দাবিতে বৃহস্পতিবার নলডাঙ্গা শহীদ মিনারের সামনে মানববন্ধন করা হয়েছে।

নলডাঙ্গা মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার স্বপক্ষের সাধারণ জনগণের আয়োজনে দুপুরে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ জাকারিয়া খন্দকার, সহসভাপতি খন্দকার জিল্লুর রহমান, মোজাহারুল ইসলাম, নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. চাঁন মিয়া, যুবলীগ নলডাঙ্গা
ইউনিয়ন শাখার যুগ্ম আহবায়ক শাহরিয়ার ইসলাম রাসেল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহম্মদ আলী প্রমুখ।

বক্তারা বলেন, নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক ও নলডাঙ্গা ডিগ্রি কলেজের সদ্য হাইকোর্ট কর্তৃক অব্যাহতিপ্রাপ্ত গভর্নিং বডির সভাপতি মো. তরিকুল ইসলাম নয়ন স্বাধীনতার বিপক্ষের শক্তি একজন জামায়াত নেতা ও বামনডাঙ্গার চার পুলিশ হত্যা মামলার আসামী মো. আবুল  কাশেমকে নিয়ম-নীতি উপেক্ষা করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দিয়েছেন।

শুধু তাই নয়, মো. আবুল কাশেম কয়েকটি নাশকতা মামলারও চার্জশীটভুক্ত অন্যতম আসামী। কিন্তু মো. আবুল কাশেম প্রভাষক হওয়া সত্বেও কয়েকজন সহকারি  অধ্যাপক থাকলেও তাদেরকে দায়িত্ব দেওয়া হয়নি। এছাড়াও ইউনিয়ন জামায়াতের  আমীর মাওলানা আব্দুল হালিমের ছেলে শিবির নেতা সাজ্জাদ হোসেনকে কাজী

হিসেবে নেওয়ার পায়তারা চলছে। তাই বক্তারা অবিলম্বে মো. আবুল কাশেমকে অধ্যক্ষের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি জানান।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ