1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
জালিয়াতি করে জমি রেজিস্ট্রি

রেজিস্ট্রারসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০ ১২:৩০ am

জালিয়াতির মাধ্যমে জমি রেজিস্ট্রি করায় রাজবাড়ী জেলা রেজিস্ট্রার গোলাম মাহবুবসহ আট জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়ে মঙ্গলবার মামলা দায়ের করা হয়েছে।

গোলাম মাহবুব বরিশাল সদর উপজেলার কাজীপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি রাজবাড়ী সদর উপজেলার সাবেক সাব রেজিস্ট্রার। মামলাটির বাদি হয়েছেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমলেশ মন্ডল।

মামলার অন্যান্য আসামিরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার গৌপুরের মৃত ইয়াছিন সরদারের ছেলে আলিমুদ্দিন সরদার ওরফে আলিম সরদার (৬২), বড়নুরপুর গ্রামের মৃত আফসার উদ্দিন মিয়ার ছেলে মো. মজিবর রহমান মিয়া, উদয়পুরের আরশেদ আলী শেখের ছেলে মো. বারেক শেখ, বড়নুরপুর গ্রামের ছোয়েদালী শেখের ছেলে ইউসুব আলী শেখ, বড়নুরপুরের আব্দুল খালেক মোল্লার মেয়ে হোসনেয়ারা বেগম, গৌড়িপুরের সোরাপ শেখের ছেলে মো. কাশেম শেখ, দলিল লেখক ও সদর উপজেলার মহাদেবপুরের ইসহাক আলী মৃধার ছেলে আজিজুল হক মৃধা।

মামলায় বলা হয়েছে, রাজবাড়ী সদর উপজেলার উদয়পুর মৌজার ১ একর ৬৮ শতাংশ জমির মালিক আব্দুল জলিল ও আব্দুল খালেক। অথচ আসামিরা অন্যায় ও লোভে পড়ে ক্ষমতার অপব্যবহার, জাল জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে রাজবাড়ী সদর রোজিস্ট্রি অফিসের মাধ্যমে ২০১৮ সালের ২২ অক্টোবর (দলিল নং-৭৭৩৫) এবং একই মাসের ২৯ অক্টোবর (দলিল নং-৭৯০৭) বিক্রেতার নামে হাল দাখিলা, হাল রেকর্ড না থাকার পরও অন্যের সম্পত্তি ক্রয়-বিক্রয়ের অপরাধ করে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ