1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

”নভেম্বরে মেয়েদের ঘরোয়া ক্রিকেট ফিরছে”

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০ ৪:৫৪ pm

আসন্ন নভেম্বরে ঘরোয়া ক্রিকেট আসরের মধ্য দিয়ে মেয়েদের ক্রিকেট আবারও মাঠে গড়াবে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক ও উইমেন্স উইং প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল।

তিনি বলেন, ভিন্ন কোনো টুর্নামেন্ট নয়; মেয়েদের প্রচলিত যে দুটি লীগ হয় (জাতীয় লীগ ও ঢাকা প্রিমিয়ার লীগ) তার যে কোনো একটি আমরা আয়োজন করব। কোন লীগটা হবে সেটি নিয়ে আরও আলোচনার প্রয়োজন আছে। তবে বোর্ডে আমরা আলোচনা করছি নারী ক্রিকেট ফেরানোর। এ ব্যাপারে সবাই ইতিবাচক।

তিনি আরও বলেন, নভেম্বরে মেয়েদের ঘরোয়া ক্রিকেট ফিরছে। কোচ চূড়ান্ত করা নিয়ে অনেক দিন ধরেই কাজ চলছে। করোনাকালীন সময়ের কারণেই কিছুটা বিলম্ব হচ্ছে। শিগগিরই নিয়োগ চূড়ান্ত হবে। হেড কোচ ঘরোয়া লিগ দেখে যেন খেলোয়াড়দের সম্পর্কে ধারণা পান সেটি নিশ্চিত করা হবে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ