1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আসছে অ্যাভাটার-২, থ্রি’র জন্য প্রস্তুতি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০ ৩:১৮ am

বিশ্বব্যাপী সিনেমা প্রেমীদের মধ্যে আলোড়ন সৃষ্টিকারী ছবির একটি হলো ‘অ্যাভাটার’। এবার সেই অ্যাভাটার ভক্তদের জন্য সুখবর দিলেন ছবির পরিচালক জেমস ক্যামেরন। ২০২২ সালের ১৬ ডিসেম্বর মুক্তি পাবে ‘অ্যাভাটার-২’। আর এর মধ্যেই ‘অ্যাভাটার-৩’ নির্মাণ করার প্রস্তুতি শুরু করেছেন তিনি।

সিনেমাটি পরিচালনার সাথে সাথে প্রযোজনাও করছেন জেমস ক্যামেরন। ২০২০ সালের অস্ট্রিয়ান ওয়ার্ল্ড সামিটে নিউজিল্যান্ড থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে আর্নল্ড শোয়ার্জনেগারকে ক্যামেরন এই তথ্য জানান।

এ বিষয়ে জেমস ক্যামেরন জানিয়েছেন, ছবিটির সিক্যুয়াল নির্মাণকাজ শেষ হয়েছে। তবে করোনা মহামারীর কারণে চলচ্চিত্রটির কাজ শুরু করতে সাড়ে চার মাস দেরি হয়েছে। দ্রুতই বাকি কাজ শেষ করে ছবিটি মুক্তির জন্য প্রস্তুতি নেয়া হবে। সব ঠিক থাকলে ২০২২ সালের ১৬ ডিসেম্বরে মুক্তি পাবে ‘অ্যাভাটার-২’।

তিনি আরো বলেন, শুধু ব্যবসায়িক সাফল্য নয়, সিনেমাটি নতুন সব জিনিসের সঙ্গে পৃথিবী ও মানুষকে পরিচয় করিয়ে দিবে। এই ছবিতে ভিএফএক্সের চোখ ধাঁধানো কাজও দেখা যাবে।

ক্যামেরন আরো জানান, এর মধ্যেই অ্যাভাটার-৩ নিয়েও পরিকল্পনা শুরু হয়ে গেছে। ‘অ্যাভাটার ২’ মুক্তি পেলেই তৃতীয় সিরিজ নিয়ে কাজ শুরু করবেন তিনি। যা ২০২৪ সালের ১৬ ডিসেম্বর মুক্তি দেয়ার পরিকল্পনা করা হচ্ছে। ইতোমধ্যে ছবিটির প্রস্তুতির কাজ ৯৫ ভাগ শেষ করে এনেছেন তিনি। এখন তৈরি হচ্ছে তার চিত্রনাট্য।

এছাড়াও ২০২৬ সালে ‘অ্যাভাটার-৪’ এবং ২০২৮ সালে ‘অ্যাভাটার ৫’ নিয়েও তার পরিকল্পনার কথা জানান বিশ্ববিখ্যাত সিনেমা টাইটানিকের এই পরিচালক।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ