1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আম্ফানে ক্ষতিগ্রস্তদের মাঝে জীবিকা নির্বাহের উপকরণ দিল নৌবাহিনী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০ ২:৩০ am

দেশব্যাপী করোনা পরিস্থিতি, নদীভাঙ্গন, প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে জীবিকা নির্বাহের উপকরণ প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী।

কমান্ডার খুলনা নেভাল এরিয়ার তত্ত্বাবধানে সোমবার (২৮ সেপ্টেম্বর) ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার জয়াখালী ইউনিয়নের ৫০টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে রিকশা, ভ্যান, সেলাই মেশিন, পানির পাম্প, গরু ও ছাগল বিতরণ করা হয়।

এছাড়া, অত্র নৌ অঞ্চলের অধীনে দায়িত্বপূর্ণ উপকূলীয় জেলা বরগুনা সদর, আমতলী, বেতাগী, বামনা, পাথরঘাঁটা এবং তালতলী উপজেলাসমূহে গরিব, অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদানসহ বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে নৌবাহিনী।

উল্লেখ্য, দেশের এই সংকটময় পরিস্থিতি মোকাবেলায় প্রত্যন্ত অঞ্চলে ক্ষতিগ্রন্ত ও অসহায় মানুষদের সহায়তায় নৌবাহিনী নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালনা করছে এবং পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা করা যাচ্ছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ