1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দৌলতখানে হাজিপুর মাদ্রাসার মসজিদ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০ ১:৩৬ pm

দৌলতখানে ভোলা জেলার প্রাচীনতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হাজিপুর ইসলামিয়া সিনিয়র ফাযিল (ডিগ্রী) মাদ্রাসা মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। মাদ্রাসাটি ১৯১২ সালে দৌলতখান উপজেলার হাজিপুর ইউনিয়নে প্রতিষ্ঠা লাভ করেছে। প্রতিষ্ঠাকাল থেকেই মাদ্রাসাটি শিক্ষা বিস্তারে সুনাম সুখ্যাতি অর্জন করে আসছে।

আজ ২৮ সেপ্টেম্বর সকাল ৯টায় হাজিপুর ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মোহসেন এর সভাপতিত্বে ভিত্তি প্রস্তর স্থাপন করেন, দৌলতখান পৌরসভার দুই বারের নির্বাচিত সুযোগ্য মেয়র জাকির হোসেন তালুকদার।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম নবী নবু, সাবেক কাউন্সিলর ও প্যারেল মেয়র আবুল ফারাহ মিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র, শাহাবুদ্দীন ভূইয়া, হাজিপুর ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ও উক্ত মসজিদের ঈমাম মাওলানা ওলিউল্লাহ কবির, বিশিষ্ট সমাজসেবক সাইদুর রহমান মামুন, ফয়জুর রহমান। এছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

মাদ্রাসাটির অধ্যক্ষ মাওলানা মোঃ মোহসেন ভিন্নবার্তা ডটকমকে জানান, আমরা মসজিদটি দ্বিতলা ফাউন্ডেশন বিশিষ্ট করবো। কাজটি সম্পন্ন করতে পারলে দ্বি তলায় আমরা হেফয বিভাগের ক্লাস নিবো। আল্লাহর উপর ভরসা করে খুবই স্বল্প পরিসরে টাকা নিয়ে মসজিদটির আরম্ভ করেছি। উক্ত মাদ্রসার প্রতিষ্ঠাকাল থেকে এখন পর্যন্ত সকল ছাত্র/ছাত্রী, অভিভাবক, শুভাকাংখী ও দানশীল ব্যক্তিদের সাহায্য একান্তভাবে কামনা করছি।

সকলে মহান আল্লাহর কাছে মসজিদটির কাজটি সুসম্পন্ন করতে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ