1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সিলেটে করোনায় সাবেক আ’লীগ নেতাসহ ২ জনের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০ ১২:০৪ pm

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোশাররফ হোসেন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মির্জা রফিকুল বারি (৭০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার চয়ন রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, মোশাররফ হোসেন করোনা পজিটিভ ছিলেন। একই দিনে সকাল সাড়ে ৭টায় মির্জা রফিকুল বারি (৭০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি করোনা সন্দেহে ভর্তি ছিলেন। তার বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে। করোনা সন্দেহে ভর্তি হলেও তার আরও অনেক শারীরিক সমস্যা ছিল।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ