1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
টানা দ্বিতীয় হার

এবারও হারল ধোনির চেন্নাই

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০ ১১:২৯ am

তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে হেসে খেলেই হারিয়েছে দিল্লি ক্যাপিটালস।

শুক্রবার রাতে প্রথমে দিল্লির দেয়া ১৭৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ৯ ওভারে ৪৪ রান করতেই ৩ উইকেট হারায় চেন্নাই।

১৮ ওভারে গিয়ে ৩৫ বলে ৪৩ রান করে যখন সাজঘরে ফেরেন প্রোটিয়া ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিস, তখন জয় প্রায় হাতছাড়া হয়ে গেছে।

১৬ বলে করতে হতো ৬৩ রান। এমন পরিস্থিতিতে অনেকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি থেকে এর আগের ম্যাচের লোকেশ রাহুলের মতো ইনিংস দেখতে চেয়েছিল চেন্নাই সমর্থকরা।

কিন্তু সমর্থকদের হতাশ করে দিয়ে বলগুলো নষ্ট করেন ধোনি ও জাদেজা। ধোনি ১২ বলে ১৫ ও জাদেজা ৯ বলে ১২ রান করে আউট হন।

১৩১ রান করতেই ২০ ওভার শেষ হয়ে যায় চেন্নাইয়ের।

দুবাইয়ে একতরফা ম্যাচে চেন্নাইকে ৪৪ রানে হারিয়েছে দিল্লি। চলতি আইপিএলে নিজেদের প্রথম দুই ম্যাচেই পূর্ণ পয়েন্ট নিয়ে তালিকার এক নম্বরে উঠে এসেছে দলটি। অপরদিকে তিন ম্যাচে এটি টানা দ্বিতীয় হার মহেন্দ্র সিং ধোনির দলের।

১৭৬ রানের চ্যালেঞ্জিং পুঁজি তাড়া করতে নেমে দিল্লি বোলারদের তোপে শুরু থেকেই ধুঁকেছে চেন্নাই। ৯ ওভার পার হওয়ার পর মাত্র ৪৪ রান তুলতে পারে তারা, হারায় ৩ উইকেট।

গতকালের ম্যাচেও দুর্দান্ত বোলিং করেছেন এবারের সুপার ওভারের সুপারস্টার রাবাদা। এই প্রোটিয়া পেসার ২৬ রানে নেন ৩ উইকেট নিয়েছেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে চেন্নাইয়ের বোলারদের তুলোধুনো করে হাফসেঞ্চুরি করেন পৃথ্বি শ। ৪৩ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংসের ওপর ভর করে ১৭৫ রান তোলে দিল্লি।

ওপেনার শিখর ধাওয়ান করেছেন ২৭ বলে ৩৫ রাান। রিষভ পন্থ করেছেন ২৫ বলে অপরাজিত ৩৭ রান। অধিনায়ক শ্রেয়াস আয়ার ২২ বলে করেন ২৬ রান।

সব মিলেয়ে চেন্নাইকে ১৭৬ রানের টার্গেট ছুড়ে দেয় দিল্লি।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ