1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নোবেল পুরস্কারের অর্থ বাড়ছে ১ লাখ ১০ হাজার ডলার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০ ২:৪১ am

নোবেল পুরস্কার বিজয়ীদের গত বছরের তুলনায় এ বছর ১০ লাখ ক্রৌন বা প্রায় এক লাখ ১০ হাজার ডলার বেশি দেওয়া হবে বলে জানিয়েছেন নোবেল ফাউন্ডেশনের প্রধান লারস হেইকেনস্টেন। এর ফলে এ বছর নোবেল বিজয়ীরা ১০ মিলিয়ন ক্রৌন পাবেন (এক কোটি ক্রৌন)।

বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে রয়টার্স। ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কারের প্রচলন করা হয়।

ডিনামাইট আবিষ্কারক আলফ্রেড নোবেল ৩ কোটি ১০ লাখ ক্রৌন রেখে গিয়েছিলেন এ সম্মানা প্রধানের জন্য। যা আজকের বাজারে প্রায় ১৮০ কোটি ক্রোনের সমান।
শত বছরেরও বেশি সময় ধরে নোবেল পুরস্কার বিশ্বের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে এলেও সময়ে সময়ে এ পুরস্কারের অর্থমূল্য পরিবর্তিত হয়েছে।

শুরুর দিকে বিজয়ীদের দেড় লাখ ক্রৌন দেওয়া হত, পরে বাড়তে বাড়তে ১৯৮১ সালে তা ১০ লাখ ক্রৌনে দাঁড়ায়।
পরের দুই দশক এ অর্থমূল্য হু হু করে বাড়ে। ২০০০ সালে প্রতিটি পুরস্কারের অর্থমূল্য দাঁড়ায় ৯০ লাখ ক্রৌনে; পরের বছর বেড়ে হয় এক কোটি ক্রৌন।

২০১২ সালে পুরস্কারটির অর্থমূল্য হয় ৮০ লাখ ক্রৌন; ২০১৭ সালে বাড়িয়ে করা হয় ৯০ লাখ ক্রৌন। এ বছর থেকে ফের এক কোটি ক্রৌন হলেও, সময়ে সময়ে পুরস্কারের অর্থমূল্য আরও বাড়বে বলে জানিয়েছেন হেইকেনস্টেইন।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ