1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

করোনা পজিটিভ ক্রিকেটার আবু জায়েদ রাহী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০ ৪:২২ pm

করোনাভাইরাস কখন কার শরীরে বাসা বাধবে তার কোনো নিশ্চয়তা নেই। বায়ো বাবল সুরক্ষা নিশ্চিত করার পরও কোনো না কোনো ছিদ্র খুঁজে বের করবেই। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের রাখা হয়েছে খুব সতর্কতার সঙ্গে। তবুও করোনা হানা থেকে বাঁচতে পারছেন না কেউ কেউ।

সর্বশেষ টেস্টে করোনা পজিটিভ রিপোর্ট এসেছে জাতীয় দলের পেসার আবু জায়েদ রাহীর। ২২ সেপ্টেম্বর করা করোনা টেস্টের রিপোর্ট হাতে এসেছে আজ (২৩ সেপ্টেম্বর)। তাতেই দেখা যাচ্ছে, করোনা পজিটিভ আবু জায়েদ রাহী।

গত ১৮ সেপ্টেম্বর হওয়া করোনা টেস্টে সবাই নেগেটিভ হয়েছিলেন। তবে দুজন ছিলেন বর্ডার লাইনে (বর্ডার নেগেটিভ)। ফলে ১৬ জন অনুশীলনও করলেও বাকি ১১ জনকে দূরে রাখা হয়েছিল।

সেই ১১ জনেরই করোনা টেস্ট করা হলো গতকাল ২২ সেপ্টেম্বর। একদিন পরই রিপোর্ট পাওয়া গেছে। তাতেই দেখা যাচ্ছে রাহীর করোনা পজিটিভ। আজ বিকেলে বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ