1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
প্রথম দর্শনার্থী চীনা নাগরিক

খুলে দেওয়া হয়েছে তাজমহল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০ ৩:০৫ pm

গত মার্চ মাস থেকে বন্ধ থাকার পর সোমবার থেকে খুলেছে তাজমহল। সোমবার ভোর ৫.৩৯ মিনিটে প্রথম দর্শনার্থী হিসেবে একজন চীনা নাগরিক তাজমহলে প্রবেশ করেন৷ ওই নাগরিকের নাম লিয়াং চিয়াচেং৷

সাধারণ সময়ে তাজ মহলে দৈনিক ২০ থেকে ৪০ হাজার দর্শনার্থী ঘুরতে যান৷ করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে চলার কারণে দু’টি ব্যাচে সারাদিনে মোট ৫ হাজার দর্শনার্থীকে তাজ মহলে প্রবেশের অনুমতি দেওয়া হবে৷ পর পর দু’টি ব্যাচের মধ্যে প্রথম ব্যাচটি চলবে সূর্যোদয় থেকে দুপুর বারোটা পর্যন্ত৷ দ্বিতীয় ব্যাচে প্রবেশের সময় বেলা ১২.৩০ থেকে সূর্যাস্ত পর্যন্ত৷

সোমবার মোট ১ হাজার ২৩৫ জন দর্শনার্থী তাজমহলে গিয়েছিলেন৷ তার মধ্যে ২০ জন বিদেশি ছিলেন৷ করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে তাজ মহলে এখন কাউন্টার থেকে টিকিট দেওয়া বন্ধ রয়েছে৷ তার বদলে ই-টিকিট কেটে ঢুকতে হচ্ছে দর্শনার্থীদের৷ প্রবেশের আগে শরীরের তাপমাত্রা পরীক্ষার পাশাপাশি দর্শনার্থীদের হাত এবং পা ভাল করে স্যানিটাইজ করে দেওয়া হচ্ছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ