1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ধোনির সামনে রেকর্ডের হাতছানি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০ ৭:৫১ pm

জাতীয় দলে অভিষেকের পর থেকেই একাধিক রেকর্ড গড়েছেন মহেন্দ্র সিং ধোনি। সম্প্রতি জাতীয় দল থেকে অবসর নিয়েছেন ভারতকে দুটি বিশ্বকাপ, একটি চ্যাম্পিয়ন্স ট্রফিসহ অসংখ্য শিরোপা উপহার দেয়া সাবেক এই সফল অধিনায়ক।

জাতীয় দলের পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) একাধিক রেকর্ডের মালিক চেন্নাই সুপার কিংসের এই অধিনায়ক। সংযুক্ত আরব আমিরাতে চলমান আইপিএলের ১২তম আসরের উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে জিতে অধিনায়ক হিসেবে ১০০ ম্যাচ জয়ের মাইলস্টোন গড়েছেন ধোনি।

শুধু জয়ের রেকর্ড গড়াই নয়, ২০০৮ সাল থেকে শুরু হওয়া আইপিএলে ১৯১ ম্যাচে অংশ নিয়ে ধোনি ধরেছেন ১০০টি ক্যাচ। আজ রাজস্থান রয়্যালসের বিপক্ষে আর মাত্র তিনটি ক্যাচ ধরলেই ধোনি ছাড়িয়ে যাবেন সুরেশ রায়নাকে।

তবে উইকেটকিপার ব্যাটসম্যান হিসিবে ধোনি ধরেছেন ৯৬টি ক্যাচ। আজ আর মাত্র ৫টি ক্যাচ ধরলেই ধোনি ছাড়িয়ে যাবেন দীনেশ কার্তিককে। তিনি আইপিএলে উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ ১০১টি ক্যাচ ধরেছেন।

ধোনি আইপিএলে ব্যাট হাতে মেরেছেন ২৯৫টি ছক্কা। আজ আর পাঁচটি ছক্কা হাঁকালেই ৩০০-এর ক্লাবের ঢুকে যাবেন। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে আইপিএলে ৩০০ ছক্কার নজির গড়েছেন রোহিত শর্মা (৩৬১) ও সুরেশ রায়না (৩১১)।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ