1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কোয়ারেন্টাইনে বাটলার, রাজস্থান শিবিরে হতাশা!

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০ ৫:৫৮ pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে জস বাটলারকে পাচ্ছে না রাজস্থান রয়্যালস। মঙ্গলবার শারজায় চেন্নাই সুপার কিংসের বিপক্ষে না থাকার কথা নিজেই ভক্তদের জানিয়েছেন ইংলিশ ব্যাটসম্যান।

রাজস্থান রয়্যালসের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে লাইভে এই ব্যাটসম্যান বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমি রাজস্থানের প্রথম ম্যাচ খেলতে পারবো না। কারণ আমি কোয়ারেন্টাইনে আছি, আমার পরিবারকেও সঙ্গে এনেছি। সবচেয়ে দারুণ ব্যাপার হলো এখানে আমার পরিবারকে সঙ্গে রাখার অনুমতি দিয়েছে রাজস্থান।’

সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে সীমিত ওভারের সিরিজ শেষে ইংল্যান্ড থেকে আইপিএল খেলতে এসেছেন বাটলার। একের পর এক জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকায় তার কোয়ারেন্টাইনের দরকার ছিল না। তাছাড়া করোনা পজিটিভ না হলে কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতা জারি করেনি দুবাই কর্তৃপক্ষ। কিন্তু আইপিএলের বাধ্যতামূলক ছয় দিনের কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে বাটলারকে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ