1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক গড়বে না আলজেরিয়া

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০ ৪:৪৩ pm

ইসরায়েলের সঙ্গে কখনো স্বাভাবিক সমর্ক স্থাপন করতে যাবে না বলে জানিয়েছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট।

গতকাল রবিবার (২০ সেপ্টেম্বর) আলজেরিয়ার রাষ্ট্রয়াত্ত আন নাহার টিভিকে দেওয়া সাক্ষাতকারে একথা বলেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদুল মাজিদ তাবুন। তিনি বলেন, ‘স্বাভাবিক সম্পর্ক গড়ার দৌঁড়ে আলজেরিয়া কখনো যোগ দেবে না।’

তিনি আরো বলেন, ‘আলজেরিয়াবাসীর কাছে ফিলিস্তিন ইস্যু সবেচেয় গুরুত্বপূর্ণ ও সম্মানিত ইস্যু।’

প্রেসিডেন্ট তাবুন বলেন, ‘আল কুদসকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমারেখায় ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ফিলিস্তিন সঙ্কটের সমাধান সম্ভব নয়।’ এছাড়া ‘ফিলিস্তিন সামাধানকে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার চাবি’ বলে উল্লেখ করেন তিনি।

ফিলিস্তিন ইস্যুর পক্ষে জোরালোভাবে কথা বলায় আলজেরিয়ার প্রেসিডেন্টের অবস্থানের ভূয়সী প্রশংসা করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল হামাস। হামাস নেতা সামি আবু জাহরি বলেন, ‘ফিলিস্তিনবাসীর পাশে থেকে দখলদারদের সঙ্গে সম্পর্কচ্ছেদ করার ঘোষণায় আলজেরিয়ার প্রেসিডেন্টের প্রতি হামাস দলের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

ইসরায়েলের সঙ্গে আমিরাত ও বাহরাইনের স্বাভাবিক সম্পর্ক নিয়ে আলজেরিয়ার পক্ষ থেকে এটি ছিল আনুষ্ঠানিক প্রথম প্রতিক্রিয়া। গত ১৫ সেপ্টেম্বর ওয়াশিংটনের হোয়াইট হাউজে ইসরায়েলের সঙ্গে আমিরাত ও বাহরাইন সম্পর্ক চুক্তি স্বাক্ষর সম্পন্ন করে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ