1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে চায়না চ্যানেলে ফেরি চলাচল শুরু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০ ২:৩৩ pm

দীর্ঘদিন বন্ধ থাকার পর শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল সীমিত পরিসরে চালু করা হয়েছে। আজ ছোট ও মাঝারি টাইপের ৪ থেকে ৫টি ছোট ফেরির সাহায্যে ফেরি সার্ভিস সীমিত পরিসরে সচল করা হয়েছে। তবে রো রো ফেরিগুলো এখনও চালু করা হয়নি।

আজ রবিবার সকাল সাড়ে ৭টার দিকে নতুন করে খননকৃত চায়না চ্যানেল দিয়ে শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ীর উদ্দেশে একটি ফেরি ছেড়ে যায়।

এর আগে গত শুক্রবার পরীক্ষামূলকভাবে এই চ্যানেল দিয়ে ফেরি চলাচল শুরু করা হলেও তা আবার বন্ধ হয়ে যায়।

মাওয়া ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) হেলাল উদ্দিন জানান, কোনো বাধা বা সমস্যা সম্মুখীন না হয়েই নতুন চায়না চ্যানেল দিয়ে কাঁঠালবাড়ী থেকে ছেড়ে আসা একটি ফেরি যানবাহন নিয়ে সকাল সাড়ে ৬টার দিকে শিমুলিয়া ঘাঠে পৌঁছায়।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ