1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ডেমরায় স্টিল মিলের গলিত লোহায় ৫ শ্রমিক দগ্ধ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০ ১:৪৭ pm

রাজধানীর ডেমরা কোনাপাড়ায় একটি স্টিল মিলে লোহা গলানোর ভাট্টি থেকে গলিত লোহা ছিটকে পড়ে পাঁচজন শ্রমিক দগ্ধ হয়েছেন।

শনিবার দিবাগত রাত ১২টার দিকে কোনাপাড়ার একটি স্টিলমিলে এ ঘটনা গটে। দগ্ধরা হলেন— আল আমিন (১৮), জসিম উদ্দিন (৪৫), ইমরান হোসেন শান্ত (২৩), জনু ব্যাপারী (৪০) এবং দিদার হোসেন (২৭)।

আহতদের মধ্যে তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল গণমাধ্যমকে জানান, এ ঘটনায় তিনজন চিকিৎসাধীন। তাদের মধ্যে আল আমিনের শরীরের ২৮ শতাংশ, জসিম উদ্দিনের ২০ শতাংশ ও ইয়ার হোসেনের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া, বাকি দু’জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ