1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

গোলরক্ষক নিজেই গোলদাতা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০ ১:৪৮ am

ফ্রি-কিক থেকে গোল করার জন্য বিখ্যাত ছিলেন প্যারাগুয়ের হোসে লুইস চিলাভার্ট। এবার ফ্রি-কিক থেকে গোল পেলেন আরেক গোলরক্ষক।

গত পরশু কোপা লিবার্তাদোরেসের খেলায় এই কৃতিত্ব কলম্বিয়ান ক্লাব জুনিয়র ডি বাররানকুইলার উরুগুয়ান কিপার সেবাস্টিয়ান ভিয়েরার। ৭ মিনিটে তার এই গোলে ১-০ তে লিড কলম্বিয়ান ক্লাবটির। শেষ পর্যন্ত তাদের ২-১ গোলে জয় ইকুয়েডরের ক্লাব বার্সেলোনা ডি গোয়ায়াকুইলের বিপেক্ষ।

গোলরক্ষক হিসেবে ফ্রি-কিকে এটিই ভিয়েরার প্রথম গোল নয়। আগেও গোল করেছেন। তবে সেটি ছিল কোপা সুদআমেরিকানতে ২০১৬ সালে। পরশু এই গোলের ফলে ভিয়েরা দ্বিতীয় গোলরক্ষক হিসেবে ফ্রি-কিকে গোল করলেন কোপা লিবার্তাদোরেস এবং কোপা সুদআমেরিকানাতে। এর আগে ব্রাজিলের গোলরক্ষক রোজেরিও কানি এই দুই আসরে গোল করেছিলেন ফ্রি-কিক থেকে।

কোপা লিবার্তাদোরেসে ২০১৪ সালের পর এই প্রথম কোনো গোলরক্ষক হলেন গোলদাতা।

এদিকে গতপরশু অন্য খেলায় আর্জেন্টিনার রিভার প্লেট অ্যাওয়ে ম্যাচে ২-২ গোলে ড্র করেছে ব্রাজিলের সাও পাওলোর সাথে। আর করোনা আক্রান্ত বোকা জুনিয়র্স তাদের রিজার্ভ ফুটবলারদের নিয়ে প্যারাগুয়ের মাঠে ২-০ তে জিতেছে লির্বাটাডের বিপক্ষে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ