1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চীনে এবার ব্যাকটেরিয়ার সংক্রমণ, যা পুরুষের বন্ধ্যাত্বের কারণ হতে পারে!

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০ ১:০৪ pm

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে তিন হাজারের বেশি মানুষ ব্রুসেলোসিস নামের এক ব্যাকটেরিয়া আক্রান্ত হয়েছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, গত বছর একটি বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে ব্যাকটেরিয়া বের হয়ে যাওয়ার পর এই রোগের প্রাদুর্ভাব শুরু হয়েছে।

ব্রুসেলোসিস মাল্টা জ্বর বা ভূমধ্যসাগরীয় জ্বর নামেও পরিচিত। মূলত গবাদি পশুর মাধ্যমে এর সংক্রমণ ঘটে। এই রোগের লক্ষণগুলোর মধ্যে রয়েছে মাথাব্যথা, মাংসপেশীতে ব্যথা, জ্বর ও অবসাদ। এই রোগের কারণে পুরুষের বন্ধ্যাত্ব পর্যন্ত দেখা দিতে পারে।

গানসু প্রদেশের লানচৌ শহরের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ৩ হাজার ২৪৫ জনের ব্রুসেলোসিস রোগ সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। তবে এখনও এই রোগে কেউ মারা যায়নি।

নগরীর ২৯ লাখ বাসিন্দার মধ্যে এ পর্যন্ত ২১ হাজার ৮৪৭ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, এটি প্রাণী থেকে মানুষে এবং মানুষ থেকে প্রাণীতে ছড়ায়। মানুষ থেকে মানুষে এই রোগের সংক্রমণ বিরল। অধিকাংশ মানুষই নোংরা খাবার বা নিঃশ্বাসের মাধ্যমে ব্যাকটেরিয়া গ্রহণের ফলে এই রোগে আক্রান্ত হয়।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ