1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
‘প্রেমের টানে’ কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে

অনুপ্রবেশের দায়ে ভারতীয় তরুণী আটক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০ ৫:২০ pm

সুনামগ‌ঞ্জের দোয়ারা বাজারের সীমান্ত দি‌য়ে অনুপ্রবেশের দায়ে ভারতীয় এক তরুণীকে আটক করেছে বিজিবি, যিনি বাংলাদেশে তার প্রেমিকের বাড়ি এসেছেন।
দোয়ারা বাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলম জানান, বুধবার দুপুরে ওই তরুণীকে আটক করা হয়। পরে রাতেই তাকে পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।

আটক মঞ্জুরা বেগম (২০) ভারতের আসাম প্রদেশের কামরুক জেলার চাংসারি থানার টাপার পাথার গ্রামের মুগুর আলির মেয়ে।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, “গত পাঁচ বছর আগে একটি মামলার আসামি দোয়ারা বাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর কলাউড়া গ্রামের আবুল কাশেমের ছেলে আব্দুস সাত্তার (২৭) পালিয়ে ভারতের আসামে চলে যায়। সেখানে সাত্তারের সঙ্গে মঞ্জুরার পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

“সাত্তার দেশে ফিরে এলেও মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মঞ্জুরার সঙ্গে যোগাযোগ চলছিল। এর কিছুদিন পর সাত্তার বাহরাইন চলে গেলেও মঞ্জুরার সঙ্গে প্রেমের সম্পর্ক চলছিল।”

নাজির আলম বলেন, সম্প্রতি মঞ্জুরার বিয়ের জন্য প্রায় বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব আসতে থাকলে তিনি সাত্তারকে বিষয়টি জানায়। সাত্তার মঞ্জুরাকে বাংলাদেশে বাড়িতে আসার ঠিকানা দেন। সে অনুযায়ী মঙ্গলবার সকাল ৯টার দিকে বাংলাদেশে চলে আসেন মঞ্জুরা। পরে সাত্তারের ছোট ভাই ইমরান সীমান্ত এলাকা থেকে তাকে নিয়ে বাড়ি যান।

“মঞ্জুরা বেগমের সম্মতিক্রমে মোবাইল ফোনে বাহরাইনে অবস্থানরত সাত্তারের সঙ্গে তার বিয়ে হয়। কিন্তু বিনা পাসপোর্টে সীমান্ত দিয়ে প্রবেশ করার খবর পেয়ে বি‌জি‌বির এক‌টি দল মঞ্জুরাকে আটক করে।”

বিনা পাসপোর্ট ও অনুমতি ছাড়া অবৈধভাবে প্রবেশ করায় মঞ্জুরার বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিজিবি।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ