1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে অর্থায়ন জোরদারে জাতিসংঘের আহ্বান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০ ৫:১৪ pm

করোনা মহামারি ছড়িয়ে পড়ার পর ছয় মাসে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা ৯ লাখ ছাড়িয়ে যাওয়ায় জাতিসংঘ বৃহস্পতিবার কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে অর্থায়নের জন্য‘তড়িৎ পদক্ষেপ’ গ্রহণের আহ্বান জানিয়েছে।

জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেন, এ ভাইরাস ‘বিশ্বের জন্য এক নন্বর নিরাপত্তা হুমকি। বিশ্বে গতি ফিরিয়ে আনতে, পুনরায় কর্মপরিবেশ ও সমৃদ্ধির পথে বৈশ্বিক সমাধান পেতে অর্থায়ন বাড়াতে আমাদের তড়িৎ পদক্ষেপ প্রয়োজন।’

বিশ্বস্বাস্থ্য সংস্থার নেতৃত্বে ভ্যাকসিন সরবরাহ ও চিকিৎসা পেতে বৈশ্বিক সহযোগিতা জরুরি। এ কথা উল্লেখ করে গুতেরেস বলেন, ‘হয় আমরা এক সাথে দাঁড়িয়ে থাকবো অথবা আমরা ধ্বংস হয়ে যাবো।’ তিনি আরো বলেন, ‘এ পর্যন্ত প্রায় ৩ বিলিয়ন অর্থ পাওয়া গেছে তবে পরিস্থিতির পরিবর্তনের জন্য ৩৫ বিলিয়ন ডলার অর্থেও প্রয়োজন হবে এবং আগামী তিন মাসের জন্য ১৫ বিলিয়ন ডলার প্রয়োজন।’

উল্লেখ্য, ভাইরাসে এ পর্যন্ত ৯ লাখ ১৩ হাজারের মত লোকের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে ২ কোটি ৭৯ লাখ মানুষ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ৩৫টি ভ্যাকসিন হিউম্যান টেস্টে রয়েছে, এরমধ্যে ৯টি ফেজ ৩ ট্রায়ালে রয়েছে। এ পর্যন্ত ১৪৫টি ভ্যাকসিন টেস্টিংয়ে এসেছে, এরমধ্যে ১০ শতাংশ ভ্যাকসিন টেস্টে সফল হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ