1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পুকুর থেকে এমপির ভাইয়ের লাশ উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০ ১:১৫ am

চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর বড় ভাইয়ের লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের মক্কার বাড়ি এলাকায় সাংসদের নিজ বাড়ি সংলগ্ন পুকুরে লাশ ভেসে ওঠার পর পুলিশ গিয়ে আবু ওয়াফা মো. শাহাবুদ্দিনের (৬৫) লাশ উদ্ধার করে।

সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। সংসদ সদস্যের বাড়ির আশপাশের এলাকায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।

“সকালে বাড়ির এলাকার ভেতরে থাকা পুকুরে উনার লাশ ভেসে উঠে। ওই বাড়ির সিসিটিভি ফুটেজ থেকে দেখা গেছে, সাংসদের বড় ভাই পুকুরপাড়ে গেলে সেখানে তিনি পড়ে যান। তিনি বয়স্ক এবং শারীরিকভাবে অসুস্থও ছিলেন। দুর্ঘটনাবশত এ ঘটনা ঘটেছে বলে আমাদের ধারণা।”
এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ