1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিঞা আইসিউইতে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০ ১০:২৮ am

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে আইসিউইতে রাখা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে রফিকুল ইসলাম মিঞা তার ইস্কাটনের বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাতে আইসিইউতে নেওয়া হয়েছে।
নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. শফিকুল আলমের অধীনে তার চিকিৎসা চলছে। তার স্ত্রী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক সাহিদা রফিক স্বামীর রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
ভিন্নবার্তা/এনএন/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ