1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :

মসজিদে বিস্ফোরণের ঘটনায় কাতার আমিরের শোক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০ ৮:৩৪ pm

নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি। পাশাপাশি এই ভয়াবহ ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কাতার নিউজ এজেন্সি জানায়, ঘটনার পর কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আলাদা আলাদাভাবে শোকবার্তা পাঠান।
ঘটনার পর থেকে এ পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে একজন শঙ্কামুক্ত হলেও বাকিদের অবস্থা এখনও আশঙ্কাজনক।

গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে অর্ধশতাধিক মুসল্লি দগ্ধ হন।

দগ্ধ ব্যক্তিদের মধ্যে ৩৭ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

মাসিক আর্কাইভ