1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
ধারে আর কোথাও নয়

বার্সাতেই থাকছেন কুতিনহো

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০ ৯:২১ pm

গত মৌসুমে ফিলিপ্পে কুতিনহোকে ধারে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে পাঠিয়েছিল বার্সেলোনা। তাতে উল্টো লাভই হয়েছে ব্রাজিলিয়ান উইঙ্গারের।

বাভারিয়ানদের জার্সিতে প্রথমবারের মতো ছুঁয়ে দেখেছেন চ্যাম্পিয়নস লিগ শিরোপা। বুন্দেসলিগা ও ডিএফবি-পোকাল জিতে পূরণ করেছেন ট্রেবল স্বপ্নও। এমনকি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্নের হাতে বার্সার ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার ম্যাচে বদলি হিসেবে নেমে জোড়া গোলও করেন কুতিনহো।

তবে এবার আর ধারে ২৮ বছর বয়সী তারকাকে আর কোথাও পাঠাচ্ছে না কাতালানরা। ২০২০/২১ মৌসুমটা ক্যাম্প ন্যুয়ে থাকছেন কুতিনহো। খবরটি নিশ্চিত করেছে স্প্যানিশ ক্রীড়া মাধ্যম মার্কা।

মূলত বড় অঙ্কের ট্রান্সফার ফি’র কারণে বায়ার্ন কুতিনহোর সঙ্গে চুক্তি করতে রাজি না হওয়ায় অ্যালিয়েঞ্জ অ্যারেনা ছেড়ে বার্সায় ফিরে আসেন তিনি। এদিকে কিকে সেতিয়েন বরখাস্ত হওয়ার পর ক্যাম্প ন্যুয়ে নতুন কোচ হিসেবে এসেছেন রোনাল্ড কোম্যান। ডাচ কোচ বার্সাকে জানিয়েছেন, কুতিনহোকে চান তিনি। তার আগ পযর্ন্ত কয়েক মাস ধরে ব্রাজিলিয়ান তারকার নতুন ঠিকানা নিয়ে আলোচনা চলছিল।

কোম্যান তার স্কোয়াডে কুতিনহোকে সেন্ট্রাল-মিডফিল্ডার হিসেবে খেলানোর পরিকল্পনা করছেন। এর আগে বার্সার প্রাক্তন কোচ আর্নেস্তো ভালভার্দের অধীনে উইঙ্গার হিসেবে খেলতেন লিভারপুলের সাবেক তারকা। অবশ্য সেই জায়গায় সফল হতে পারেননি কুতিনহো।

তবে নতুন মৌসুমের শুরুতে কুতিনহোকে বার্সা বিক্রি করতে পারে, যদি ব্রাজিলিয়ান তারকার সঙ্গে কোনো ক্লাব বিপুল অঙ্কের ট্রান্সফার ফি’তে স্থায়ীভাবে চুক্তি করে। তবে করোনার সময় এমন অর্থনৈতিক সংকটে তা আপাতত সম্ভব নয় অন্যান্য ক্লাবের জন্য।

এর আগে গত মৌসুম শেষের পর বায়ার্নে স্থায়ী হওয়ার কথা চলছিল কুতিনহোর। তবে ২৮ বছর বয়সী তারকার জন্য বার্সার দেওয়া বিক্রির অপশনের ১২০ মিলিয়ন ইউরো পরিশোধ করতে রাজি হয়নি বাভারিয়ানরা।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ