1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

তজুমদ্দিনের দক্ষিণ খাসের হাটে ইসলামী ব্যাংক আউটলেট উদ্বোধন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০ ৯:১৪ pm

তজুমদ্দিনের শম্ভুপুর খাসের হাটে ইসলামী ব্যাংক আউটলেটের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় ব্যাংকের নির্ধারিত কার্যালয়ে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আউটলেটের উদ্বোধন করা হয়। আউটলেটটির ব্যবস্থাপনা ইনচার্জ মোঃ মনিরুল ইসলামের ব্যবস্থাপনায় লালমোহন শাখা ব্যবস্থাপক আবু সালেহ মোঃ আল মুহিত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আউটলেটের শুভ উদ্বোধন করেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল নোমান।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে ইউ এন ও বলেন, ইসলামী ব্যাংক ইসলামী অর্থনীতিকে ব্যাপক অবদানের মধ্য দিয়ে বিশ্বে চমক সৃষ্টি করতে সক্ষম হয়ছে। বাংলাদেশেও সাধারণ মানুষের আস্থা ও বিশ্বস্থতার প্রতীক ইসলামী ব্যাংক। আমার বিশ্বাস আউটলেটটি সে ধারাবাহিকতা রক্ষা করে এ এলাকার মানুষের সেবা দিতে সক্ষম হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসাইন, চাঁচড়া সিনিয়র মাদ্রাসার সহযোগী অধ্যাপক মাওঃ আবদুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক মাষ্টার, শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুল হান্নান কবীর, বাজার ব্যবসায়িবৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাহকবৃন্দ, ব্যাংকের লালমোহন শাখা ও আউটলেটের কর্মকর্তা বৃন্দ।

পরে দোয়া মোনাজাত শেষে বিশেষ আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ