1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শেয়ারবাজারে লেনদেনে আজ সূচক উর্ধ্বমুখী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০ ১২:৫৬ pm

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন চলছে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ বুধবার (২ সেপ্টেম্বর) লেনদেন শুরুর আধাঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৮০ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ৩ পয়েন্ট কমে এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৩৪ ও ১৭০০ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১২৪ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এই সময় লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০৮টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি কম্পানির শেয়ার।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো বেক্সিমকো ফার্মা, বিডি ফিন্যান্স, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ডেল্টা হাউজিং মিরাকল ইন্ডাস্ট্রিজ, গ্রামীণফোন, আইএফআইসি ব্যাংক ও অরিয়ন ফার্মা।

লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটে ডিএসইর সূচক বাড়ে ১০ পয়েন্ট। এরপর ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ৪ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী থাকে। সকাল ১০ টা ১৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট বেড়ে চার হাজার ৮৭৮ পয়েন্টে অবস্থান করে।

এদিকে লেনদেন শুরুর আধাঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৭৬ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৯৩৫ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে দুই কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এই সময় ৬২টি কম্পানির দাম বেড়েছে, কমেছে ১৬টি কম্পানির দর। অপরিবর্তিত রয়েছে ১৭টি কম্পানির শেয়ার দর।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ