1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের রুশ বিশেষজ্ঞের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০ ৪:৫১ pm

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের (আরএনপিপি) নির্মাণকাজে কর্মরত সের্গেই স্মালিকভ (৪৩) নামের একজন রুশ বিশেষজ্ঞের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে রাজশাহী সিডিএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। তিনি প্রকল্পে রাশিয়ান মালিকানাধীন সাব ঠিকাদারী প্রতিষ্ঠান টেস্ত রোসেম কোম্পানিতে বিশেষজ্ঞ হিসেবে কর্তরত ছিলেন। টেস্ত রোসেম কোম্পানির দো-ভাষী মো. মুরাদ সের্গেই স্মালিকভের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

টেস্ত রোসেম কোম্পানি সুত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে সের্গেই স্মালিকভ গ্রিনসিটির বাসায় বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। আবাসিকে থাকা বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা শেষে তাৎক্ষণিকভাবে তাকে রাজশাহীর সিডিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই সের্গেই মারা যান।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সেখানকার প্রশাসন যথাযথ নিয়ম অনুসরণ করে রাজশাহী সিডিএম হাসপাতাল থেকে লাশটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেছেন।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ