1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চাঁদপুরে গণমাধ্যমকর্মীদের হাতে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত আর্থিক অনুদান প্রদান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০ ১১:৩৩ am

চাঁদপুরে অর্ধশত গণমাধ্যমকর্মী প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত আর্থিক অনুদান পেয়েছেন। বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকর্মীদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ সফিকুর রহমান এমপি।

এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শুধু দেশের উন্নয়নই করছেন না, দুর্যোগকালীন পরিস্থিতিতে সব মানুষের জন্যেও কাজ করছেন। তারই ফলশ্রুতিতে গণমাধ্যমের সহযোদ্ধারা এমন মানবিক সহযোগিতা পেয়েছেন। এই জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

এতে বিশেষ অতিথি ছিলেন বিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ পরিচালক মনিরুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।

করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমাধ্যমকর্মীদের পাশে দাঁড়ানোর যে প্রতিশ্রুতি প্রদান করেন। তারই অংশ হিসেবে সারাদেশের মতো চাঁদপুরের ৪৭ জন গণমাধ্যমকর্মী এই আর্থিক অনুদান লাভ করেন।

প্রসঙ্গত, এর আগেও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি চাঁদপুরে এসে আরো কয়েকজন গণমাধ্যমকর্মীর হাতে একই তহবিলের আর্থিক অনুদান তুলে দেন।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ