1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ভারতে ভেঙে পড়লো বহুতল ভবন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০ ২:২৭ pm

ভারতের মহারাষ্ট্রের রায়গড়ে সোমবার সন্ধ্যায় ভেঙে পড়েছে একটি বহুতল আবাসন। এ ঘটনায় এখন পর্যন্ত মারা গেছে কমপক্ষে একজন। এছাড়া ধ্বংসস্তূপের মধ্যে ২৫ জনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত মোট ৬০ জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।

বহুতল ভবনটি ভেঙে পড়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যান এনডিআরএফের তিনটি দল। জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের উদ্ধারকারীরা জানিয়েছেন ৬ তলা বহুতলটি প্রায় ১০ বছরের পুরনো ছিলো। ৪৫টি পরিবার ওই আবাসনে বাস করতেন।

বহুতল ভবনটি ভেঙে পড়ার ঘটনাটিকে দুঃখজনক আখ্যা দিয়ে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছেন, উদ্ধারকারী দলের নির্দেশকের সঙ্গে কথা বলে গোটা বিষয়টি ঠিকভাবে পরিচালনার নির্দেশ দিয়েছেন তিনি।

এদিকে, বহুতল ভাঙার খবরে সোমবারই ঘটনাস্থলে ছুটে যান রাজ্যের দুই মন্ত্রী আদিত্য ঠাকরে ও একনাথ শিন্ডে।

ভবনটি ভেঙে পড়ার ফলে যারা আহত হয়েছেন তাদের ঘটনাস্থল থেকে ৬০ কিমি দূরে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত মাসেও মুম্বাইয়ে টানা বৃষ্টির কারণে মাটি আলগা হয়ে আরো একটি বহুতল ভেঙে পড়ে। ওই ঘটনায় ৯ জনের মৃত্যু হয় এবং বহু মানুষ আহত হন।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ