1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ সেনাবাহিনীর পদোন্নতি প্রক্রিয়া শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টরে সক্ষম হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী দেশের ৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

রিয়া চক্রবর্তী-মহেশ ভাটের ভিডিও ভাইরাল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২০ ২:১৭ pm

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তা নিয়ে অনেক জলঘোলা হয়েছে। অনেক টালবাহানার পর এবার অভিনেতার মৃত্যু রহস্যের তদন্তে নেমেছে সিবিআই। ভারতের সুপ্রিম কোর্ট সিবিআইয়ের এই তদন্ত প্রক্রিয়ায় সায় দিয়েছেন। প্রতিদিনই যেন নতুন নতুন নানা তথ্য সামনে আসছে। তবে সুশান্তের মৃত্যুর পর যাঁকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তিনি হলেন রিয়া চক্রবর্তী। একসময় সুশান্ত সিং রাজপুতের সঙ্গে লিভ টুগেদারও করতেন ওই অভিনেত্রী।

সম্প্রতি মহেশ ভাট ও রিয়া চক্রবর্তীর একটি পুরনো ভিডিও সোশ্যাল মাধ্যমে ঘোরাফেরা করছে এবং যা নিয়ে প্রচুর কথাও হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটি আসলে রিয়া চক্রবর্তী অভিনীত ছবি জালেবির প্রচারের সময়। ভিডিওতে রিয়ার সঙ্গে যেমন রয়েছেন মহেশ ভাট তেমনই দেখা যাচ্ছে এজাজ খানকেও। তবে মহেশ ভাটকে দেখা গেছে অন্য ভঙ্গিতে। তিনি রিয়ার হাত জড়িয়ে ধরে আছেন।

ভিডিওতে দেখা যাচ্ছে, প্রেমের সম্পর্ক নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন রিয়া চক্রবর্তী। ভিডিওতে অভিনেত্রীকে বলতে শোনা যায়, এক-দুবছর পরে এমনও সময় আসে যখন একজন আরেকজনকে মেরে ফেলতে চান, বদলে দিতে চান। এটাই হয় এবং এটাই ঘটে। তবে এখন আমি মনে করি যে এটা একদম আলাদা, প্রেমের প্রতি আমার দৃষ্টিভঙ্গি এখন পুরোপুরি বদলে গেছে। এ বিষয়ে আমার প্রচুর আবেগ রয়েছে, খুব গভীর, এটা বাস্তব। এর অর্থ এটাও হতে পারে যে আমি সারা জীবন হয়তো অবিবাহিতই থাকবো।

রিয়া চক্রবর্তী এবং মহেশ ভাটের এই ভিডিওটি ইনবলিউড নামের একটি ইনস্টাগ্রাম গ্রুপে শেয়ার করা হয়েছে। তারপর থেকে এই ভিডিওটি 8 লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। সুশান্তের অনুরাগীরা এই ভিডিওটি দেখে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ