
প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেই শিরোপা জয়ের স্বপ্নটি অধরা রইলো ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি)। ১-০ গোলের জয়ে সাত বছর পর ফের চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি নিজেদের ঘরে তুললো জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ।
গতকাল ২৩ আগস্ট, রবিবার রাতে পর্তুগালের রাজধানী লিসবনে শিরোপা জিতে ইংলিশ ক্লাব লিভারপুলের সমান শিরোপা জয়ের রেকর্ড করে ফেললো ব্যাভারিয়ানরা। তাদের সামনে এখন শুধুই রিয়াল মাদ্রিদ এবং এসি মিলান।
ফাইনালের লড়াইটা দুই দলের পাশাপাশি ছিল দুই তারকা ফুটবলারের মধ্যেও। পিএসজি’র ব্রাজিলীয় তারকা নেইমার দ্য সিলভা সান্তোস জুনিয়রের সাথে একটা আলাদা দ্বৈরত্থ ছিল বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেভানডোভস্কির। এ লড়াইয়ে এক কদম দূরে থেকেই হারতো হলো নেইমারকে। বিপরীতে লেভানডোভস্কির মুখেই ফুটলো শেষ হাসি।
যদিও ম্যাচের ৫৯ মিনিটে ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি এসেছে কিংসলে কোমানের হেড থেকেই। পিএসজি’র লেফট ব্যাক থেকে যে বলটি তার উদ্দেশ্যে ভাসিয়ে দিয়েছিলেন বায়ার্ন সতীর্থ যশুয়া কিমিচ। কোমানের হেড পিএসজি’র অরক্ষিত রক্ষণভাগ ভেদ করে জালে জড়িয়ে যায়।
এতে করে প্রথমবারের মতো ফাইনালে উঠেই শিরোপা জয়ের স্বপ্নটি ডি মারিয়া-নেইমার-এমবাপ্পেদের অধরাই রয়ে গেলো। বিপরীতে মুলার-জিনব্রি-লেভানডভস্কিরা মাঠ ছাড়লের তৃপ্তি ও উল্লাস নিয়ে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ