1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

করোনা নিয়েই প্রতিবাদ সভায় যোগ দেন এমপি সাহিদুজ্জামান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২০ ৬:১৯ pm

মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ সাহিদুজ্জামান গত ১৩ আগস্ট থেকে সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত। উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর করা লকডাউন স্টিকার ঝুলছে তার বাড়িতে। কিন্তু তিনি করোনা সংক্রান্ত সব ধরনের স্বাস্থ্যবিধি ভেঙে ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনার প্রতিবাদে গতকাল শুক্রবার (২১ আগস্ট) এক প্রতিবাদ সভায় যোগ দেন। এতে অংশ নেন ৬০-৭০ জন নেতাকর্মী।

সভায় উপস্থিত হওয়া কয়েকজন জানান, শুক্রবার রাত ৯টায় গাংনী পৌরশহরের থানাপাড়া সড়কে নিজ বাসার সামনে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও এমপি সাহিদুজ্জামান।

তার স্ত্রী লাইলা আরজুমান, ছেলে সাদিউজ্জামান সাইফ, সামিউজ্জামান সামিও করোনাভাইরাসে আক্রান্ত। পরিবারের সদস্যদের পাশাপাশি এমপির ব্যক্তিগত গাড়িচালক শামীম পারভেজ, পিএস সবুজ আহমেদ, সহকারী রাশেদ রাইহানও করোনায় আক্রান্ত হয়েছিলেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিয়াজুল ইসলাম বলেন, এমপি সাহিদুজ্জামান সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন। গাংনী পৌরশহরের বাসায় তিনি সপরিবারে হোম আইসোলেশনে রয়েছেন। তবে তিনি ও তার পরিবারের প্রত্যেক সদস্য সুস্থ।

এ ব্যাপারে জানতে চাইলে মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন জানান, এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন। তার বাসভবন লকডাউন করা হয়েছে ১৪ দিনের জন্য। দায়িত্বশীল ব্যক্তি হয়ে তিনি লকডাউন না মানলে কী করার আছে?

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম শাহনেওয়াজ বলেন, এমপি সাহিদুজ্জামান সপরিবারে করোনায় আক্রান্ত হওয়ার পর তার বাসা লকডাউন করা হয়েছে। লকডাউনের মাত্র নয় দিন পার হয়েছে। দায়িত্বশীল ব্যক্তিদের অবশ্যই সরকারি নির্দেশনা মানা উচিত।

এ বিষয়ে যোগাযোগ করলে এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান সভায় যোগ দেয়ার কথা অস্বীকার করেন। তিনি বলেন, আমি নয় দিন যাবত করোনা আক্রান্ত হয়ে সপরিবারে হোম আইসোলেশনে আছি। কোনো অনুষ্ঠানে যোগ দেয়ার প্রশ্নই আসে না।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ