1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ সেনাবাহিনীর পদোন্নতি প্রক্রিয়া শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টরে সক্ষম হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী দেশের ৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

সাকিবকন্যাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: নজরদারিতে ৬ জন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২০ ৩:৫০ pm

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের শিশুকন্যাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করা ছয়জনকে শনাক্ত করে নজরদারিতে রেখেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন।

এই ছয়জনের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় সাধারণ ডায়েরি করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন। সংস্থাটির কর্মকর্তারা বলছেন, কুরুচিপূর্ণ মন্তব্য শাস্তিযোগ্য অপরাধ। এ হেন মন্তব্যকারীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

শনিবার দুপুরে (২২ আগস্ট) সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের এডিসি মো. নাজমুল ইসলাম বলেন, বাংলাদেশের গর্ব সাকিব আল হাসানের শিশুকন্যাকে নিয়ে কিছু বিকৃত মানসিকতার লোক সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য করছে, যা শাস্তিযোগ্য অপরাধ। বিষয়টি আমাদের নজরে এসেছে। ইতোমধ্যে মন্তব্যকারী ছয় ফেসবুক ইউজারকে আমরা শনাক্ত করেছি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে প্রাথমিকভাবে প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা রমনা থানায় একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করেছি।

তিনি বলেন, আমরা চাই না সাধারণ কোনো ফেসবুক ব্যবহারকারী এ হেন অপকর্মে জড়িয়ে যাক এবং তদন্তে কোনো সাধারণ ফেসবুক ব্যবহারকারী বিপাকে পড়ুক। সে জন্যই সাধারণ ডায়েরি করা হয়েছে।

এডিসি মো. নাজমুল ইসলাম বলেন, কুরুচিপূর্ণ মন্তব্যগুলো যেহেতু ফেসবুকের আইডি দিয়ে করা, সেহেতু আইডিগুলোর পেছনে কারা রয়েছেন, সেসব প্রকৃত অপরাধীকে আমরা ধরতে চাচ্ছি। সে কারণে আইডিগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকগুলো নাম ভাসছে, সেগুলোও আমরা আমলে নিচ্ছি। সেগুলো ফেক আইডি হতে পারে, আবার কাউকে ফাঁসানোর জন্য উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে। তাই একেবারে প্রযুক্তিক জায়গা থেকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করছি। অপরাধী যেই হোক সাইবার আইনে তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে শিষ্টাচার বজায় রাখার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, মিথ্যা তথ্য প্রচার, সম্মানহানির চেষ্টা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিষোদগার বা প্রোপাগান্ডা ছড়ানো অপরাধ। এ ব্যাপারে নজরদারি করছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের চৌকস দল।

যারা এ ধরনের মন্তব্য করেছে তাদের পালানোর সুযোগ নেই, কারণ তাদের ফুটপ্রিন্ট রয়ে গেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ