1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাকিতে মাছ না দেয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে আহত করলো যুবলীগ নেতা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০ ৭:৪৯ pm

ফেনীর সোনাগাজীতে বাকিতে মাছ না দেয়ায় মাছ ব্যবসায়ী সবুজকে পিটিয়ে আহত করেছেন যুবলীগ নেতা নুর আলম। একই সঙ্গে শনিবার থেকে কুঠিরহাট বাজারে মাছ বিক্রি করতে দেবে না বলে হুমকি দেন তিনি।

শুক্রবার সকালে উপজেলার কুঠিরহাট বাজারে এ ঘটনা ঘটে। নুর আলম উপজেলার বগাদানা ইউনিয়ন যুবলীগের সভাপতি।

মাছ ব্যবসায়ী সবুজ মিয়া জানান, নুর আলম শুক্রবার সকালে বাজারে এসে তার দোকানের বড় মাছটি মেপে দিতে বলেন। সবুজ তার কাছে পূর্বের মাছের বকেয়া দাবি করেন।

এ সময় যুবলীগ নেতা নুর আলম পাশের মাছ ব্যবসায়ী কামাল মিয়াকে সবুজের দোকানের বড় মাছটি মেপে দিতে বলেন। এক পর্যায়ে দুজনের বাকবিতণ্ডায় নুর আলম ক্ষিপ্ত হয়ে মাছ ব্যবসায়ী সবুজকে পিটিয়ে আহত করে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান, যুবলীগ নেতা নুর আলম গত দুই বছর যাবত সবুজের দোকান থেকে বিভিন্ন সময় মাছ নিয়ে যান। এভাবে মাছের ৫৯ হাজার টাকা পাওনা বকেয়া রয়েছে।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, শুধু মাছ ব্যবসায়ী সবুজই নয়, আরও অনেকে তার কাছে টাকা পাওনা রয়েছেন।

এছাড়া যুবলীগ নেতা নুর আলম ওই বাজারের ইজারাদার হওয়ায় তার ভয়ে কেউ মুখ খুলতে চান না।

এ বিষয়ে জানতে চাইলে যুবলীগ নেতা নুর আলম বলেন, আমি নিয়মিত বাজার করি না, আমার ছোট ভাই বাজার করে থাকে। আমার কাছে কোনো ব্যবসায়ী টাকা পাবে না। এ অভিযোগটি সঠিক নয়।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

মাসিক আর্কাইভ