1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

‘টিভি দেখা আর মানুষকে আক্রমণই ট্রাম্পের কাজ’

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২০ ৩:১২ pm

মহামারী করোনার মোকাবেলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থতার কঠোর সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন।

তিনি বলেন, তার অধীন ওভাল অফিস বিশৃঙ্খল ঝড়ের কেন্দ্রস্থল। অথচ এটা নির্দেশনা কেন্দ্র হওয়ার কথা ছিল। এনডিটিভি ও প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার খবরে এমন তথ্য জানা গেছে।

ক্লিনটন বলেন, ট্রাম্পের কাছে প্রেসিডেন্টের কাজ হচ্ছে দিনে কয়েক ঘণ্টা বসে টেলিভিশন দেখা ও সামাজিকমাধ্যমে লোকজনকে সমালোচনা করা। আর নিজের কার্যক্রমের জন্য কোনো দায়দায়িত্ব নেয়া থেকে বিরত থাকা।

চলতি বছরে ডেমোক্র্যাটদলীয় ন্যাশনাল কনভেনশনের দ্বিতীয় দিন বক্তব্য রাখেন ক্লিনটন। তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প বলেছেন– আমরা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছি। ভালো, কিন্তু আমরাই একমাত্র বড় শিল্প-অর্থনীতির দেশ, যাদের বেকারত্বের হার তিনগুণ বেড়েছে।

কনভেনশনে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। আর তার রানিং মেট হিসেবে থাকছেন ভারতীয়-আমেরিকান কমলা হ্যারিস।

ক্লিনটন বলেন, প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাকরির সাক্ষাৎকার। মহামারীর কারণে এ বছরের নির্বাচন কঠিন হয়ে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত এক লাখ ৭০ হাজার লোক নিহত হয়েছেন। লাখ লাখ লোক চাকরি হারিয়েছেন। আর ক্ষুদ্র ব্যবসায়ও বিপর্যয় নেমে এসেছে।

‘এমন পরিস্থিতিতে ওভাল অফিসকে নির্দেশনা কেন্দ্র হওয়ার কথা ছিল। কিন্তু সেটি এখন ঝড়ের কেন্দ্রস্থল। সেখানে কেবল হুলস্থূল অবস্থা। কিন্তু একটি বিষয়ের কোনো পরিবর্তন ঘটেনি। তা হলো– দায়িত্ব এড়িয়ে যাওয়ার ক্ষেত্রে তার দৃঢ়তা ও দোষ অন্যের ঘাড়ে চাপানোর অভ্যাসের কোনো বদল ঘটেনি।’

ক্লিনটন জানান, ট্রাম্প প্রথমে বলেন যে, ভাইরাস নিয়ন্ত্রণে, শিগগিরই অদৃশ্য হয়ে যাবে। কিন্তু যখন তা ঘটেনি, প্রতিদিন টিভি ক্যামেরার সামনে এসে তিনি কী মহান কাজ করেছেন, তা গর্বভরে বলে বেড়াচ্ছেন। কিন্তু ওই সময় বিজ্ঞানীরা আমাদের গুরুত্বপূর্ণ তথ্য দেয়ার জন্য অপেক্ষা করছিলেন।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ