1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চীনে তথ্য বিক্রির দায়ে প্রাক্তন সিআইএ কর্মকর্তা আটক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০ ১১:৩৪ am

চীনের হয়ে কাজ করার অভিযোগে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রাক্তন এক কর্মকর্তা আটক হয়েছেন। অ্যালেক্সান্ডার ইয়ুক চিং মা নামের ওই সাবেক সিআইএ কর্মকর্তা বহুদিন ধরে চীনের কাছে তথ্য বিক্রি করে আসছিলেন বলে যুক্তরাষ্ট্রের অভিযোগ।

গতকাল ১৭ আগস্ট, সোমবার এমন ঘোষণা দিয়েছে মার্কিন বিচার বিভাগ। অপর একজন প্রাক্তন সিআইএ কর্মকর্তা ও তার এক আত্মীয়ের সহায়তায় অ্যালেক্সান্ডার ইয়ুক চিং মা তথ্য পাচার করতেন বলে অভিযোগ।

গত ১৪ আগস্ট, শুক্রবার এক স্টিং অপারেশনে তাকে আটক করে এফবিআই। ইতোমধ্যে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়, অ্যালেক্সান্ডার এবং তার ওই আত্মীয় ২০০১ সালে হংকংয়ের একটি হোটেলে চীনা গোয়েন্দাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে সিআইএ’র এজেন্টদের বিষয়ে তথ্য সরবরাহ করেন তারা। এর বিনিময়ে তারা প্রায় ৫০ হাজার ডলার পান।

অ্যালেক্সান্ডার ইয়ুক চিং মা’র ওই ঘটনা ছাড়াও নানা সময়ে চীনের কাছে গোপন তথ্য বিক্রির অভিযোগ তোলা হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ