1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

করোনায় নড়াইল জেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২০ ৫:৪০ pm

নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক পিপি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদ (৭২) ঢাকায় সরকারি কর্মচারি হাসপাতালে রোববার (১৬ আগস্ট) রাতে করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন তিনি। তাঁর মৃত্যুতে আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশ করেছেন। এছাড়া নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, জেলা আওয়ামী লীগের সভাপতি আ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলুসহ জেলা আওয়ামী অঙ্গ ও সহযোগী সংগঠন সদ্য প্রয়াত এই নেতার প্রতি গভীর শ্রদ্ধা, বিদেহী আত্মার শান্তি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। মৃত্যকালে প্রয়াত এই নেতা স্ত্রী, ২ কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা গেছে, অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদ এ মাসের শুরুতে করোনায় আক্রান্ত হন। তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ৮ আগস্ট ঢাকার কর্মচারি হাসপাতালে ভর্তি হন এবং আইসিইউ-তে রাখা হয়। রোববার রাত ৯টা ২৫ মিনিটে তিনি না ফেরার দেশে চলে যান।

তার আত্মীয় সাবেক উপজেলা চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট গোলাম নবী ভিন্নবার্তা ডটকমকে জানান, আজ সকাল ১০টায় নড়াইল আইনজীবী সমিতি ভবনে তার স্মরণে শোক সভা এবং ফুল কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়। পরে নড়াইল পৌর গোরস্থান চত্বরে জানাজা এবং রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার এবং নড়াইলের বঙ্গবন্ধু স্কোয়াড তার দাফন সম্পন্ন হয়।
ভিন্নবার্তা ডটকম/মো: আল আমিন/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ