1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

করোনা ‘পজিটিভ’ জেনে ভারতে বৃদ্ধের আত্মহত্যা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২০ ১০:৫৭ am

করোনাভাইরাসে আক্রান্তের খবর শুনে ভারতের পশ্চিমবঙ্গে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।

রোববার সকালে উত্তর ২৪ পরগনা জেলার সদর শহর বারাসাত নবপল্লির একটি ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, আত্মঘাতী ওই বৃদ্ধ অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী ছিলেন। নবপল্লির এক আবাসিক ভবনে ছেলের পরিবারের সঙ্গে থাকতেন তিনি।

কয়েক দিন আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ওই বৃদ্ধ। বারাসাতেরই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সুস্থ হয়ে গত শুক্রবার বাড়ি ফেরেন তিনি।

তবে হাসপাতাল থেকে ছাড়ার আগে বৃদ্ধের লালারস সংগ্রহ করা হয়েছিল। শনিবার সন্ধ্যায় তার রিপোর্ট আসে। হাসপাতাল থেকে ফোন করে জানানো হয়, তার করোনা রিপোর্ট পজ়িটিভ। এই খবর শোনার পরই চুপচাপ হয়ে যান তিনি। বাড়ির কারোর সঙ্গে কথা বলেননি।

রোববার সকালে ফ্ল্যাটের বারান্দার বাইরে তার লাশ ঝুলতে দেখে থানায় খবর দেয়া হয়।

বারান্দার ওপরের রেলিং থেকে গলায় কাপড়ের ফাঁস দিয়ে তিনি বাইরের দিকে ঝুলে পড়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ