1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
ডিএনসিরি চিরুনি অভিযান

ষষ্ঠ দিনে ৬৭টি স্থাপনায় মিলেছে এডিসের লার্ভা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২০ ৫:৩২ pm

ভিন্নবার্তা প্রতিবেদক: এডিস মশা নিয়ন্ত্রণের মাধ্যমে নগরবাসীকে ডেঙ্গু সুরক্ষা দিতে তৃতীয় পর্যায়ের ১০ দিনব্যপী চিরুনি অভিযান শুরু হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)। মেয়র আতিকুল ইসলামের নির্দেশনা অনুযায়ী বছরব্যাপী মশকনিধন এ কার্যক্রমের পরিকল্পনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

রবিবার অভিযানের ষষ্ঠ দিনে ১২ হাজার ৪৯৬টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন ইত্যাদি পরিদর্শন করে মোট ৬৭টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এছাড়া ৭ হাজার ৫১৩টি স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এ সময়ে ২৭টি মামলায় মোট ১ লক্ষ ৪ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।

গত ৮ আগস্ট থেকে শুরু হওয়া তৃতীয় পর্যায়ের চিরুনি অভিযানে রবিবার পর্যন্ত মোট ৭৮ হাজার ৩৬২টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন ইত্যাদি পরিদর্শন করে মোট ৪২৩টিতে এডিসের লার্ভা এবং ৪৫ হাজার ৭৭৯টিতে এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এ পর্যন্ত মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৫ লক্ষ ৪৮ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।

চিরুনি অভিযান চলাকালে সম্ভাব্য সকল এডিস মশার প্রজননে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনাপূর্বক কীটনাশক ছিটানো হয়েছে এবং জনসাধারণকে এবিষয়ে পরবর্তীতে সতর্ক থাকতে বলা হয়েছে।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

মাসিক আর্কাইভ